Thursday, September 17

বঙ্গোপসাগরে গম বোঝাই লাইটারেজ জাহাজ ডুবি, নিখোঁজ ৭

0

বঙ্গোপসাগরে সন্দ্বীপ চ্যানেলের কাছে ১১০০ টন গম বোঝাই একটি লাইটার জাহাজ ডুবে ঘটনা ঘটেছে। এতে ৭ জন নিখোঁজ রয়েছেন। জাহাজ ডুবির পরই সাত শ্রমিককে উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারে একটি জাহাজ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

জানা গেছে, ‘এমভি পাটগাটি-২’ নামের ডুবে যাওয়া জাহাজটি গতকাল রাত একটার দিকে কর্ণফুলী নদী থেকে নারায়ণগঞ্জের উদ্দেশে রওনা হয়। পরে সন্দ্বীপের অদূরবর্তী ভাসানচরের কাছাকাছি এলাকায় পৌঁছালে আরেকটি লাইটারে জাহাজ এমভি আবদুল্লাহ আসিফ-১০ সাথে ধাক্কা লেগে পাটগাটি-২ এর তলা ফেটে যায়। এতে পানি ঢুকে এটি আস্তে আস্তে ডুবে যায়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) জানায়, এমভি আবদুল্লাহ আল আসিফ-১০ জাহাজের সঙ্গে ধাক্কা খেয়ে তলা ফেটে ডুবে যায় এমভি পাটগাটি-২ জাহাজটি। জাহাজটিতে ১ হাজার ১০০ টন গম ছিল।

এ ব্যাপারে চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক জানান, জাহাজটি ডুবে যাওয়ার সর্তক বার্তা পেয়ে আসে পাশে থাকা নৌযান দিয়ে এর নাবিকদের উদ্ধার করা সম্ভব হয়েছে। তিনি বলেন, দুর্ঘটনারস্থল বন্দর চ্যানেলের বাইরে হওয়ায় বন্দরে জাহাজ চলাচলে কোন ধরণের সমস্যা হচ্ছে না। তবে বর্তমানে নৌ বাহিনীর একটি জাহাজ ঘটনাস্থলে পৌছেছে বলে জানান বন্দরের এ কর্মকর্তা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.