Sunday, August 23

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান(বিকেএসপি) জেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই কর্মসূচি

0
মিলন খান,কুষ্টিয়া প্রতিনিধিঃ তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও নিবিড় প্রশিক্ষণ কার্যক্রম ২০২০ জেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই যথা, আর্চারি, অ্যাথলেটিক, বাস্কেটবল, ক্রিকেট, ফুটবল, হকি, জুডো,কারাতে, শুটিং তাইকোয়ান্ডো টেবিল, টেনিস, ভলিবল উক্ত কাবাডি খেলায় ১২-১৩ বৎসর এবং বুক্রিং, জিমন্যাস্টিক, সাঁতারও টেনিস খেলোয়াড় অনূর্ধ্ব ৮ থেকে ১২ বছর বয়সী ছেলে এবং মেয়ে খেলোয়ার নির্বাচন করা হবে,
নির্বাচিত খেলোয়াড়দের বিকেএসপি ঢাকা এবং বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র সমূহে প্রথম এক মাস মেয়াদের একটি এবং পরবর্তীতে দুই মাস মেয়াদের একটি প্রশিক্ষণ শিবির এর মাধ্যমে বছরে সর্বমোট ১৪০০ জন খেলোয়াড় প্রশিক্ষণ প্রদান করা হবে। স্থান ও তারিখ কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, আগামী ০১/০৩/২০ ইং কুষ্টিয়া জেলা স্টেডিয়াম, মাদারীপুর, রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর,আগামী ০২/০৩/২০ ইং ফরিদপুর জেলা স্টেডিয়াম, পিরোজপুর, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা,আগামী ১০/০৩/২০ ইং বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র আফিল গেট খুলনা, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, আগামী ০২/০৩/২০ রংপুর জেলা স্টেডিয়াম, এছাড়াও বাংলাদেশের প্রতিটি জেলায় খেলোয়াড় বাছাই কর্মসূচি নিয়োগ চলছে। বিশেষ দ্রষ্টব্যঃ বাছাই পরীক্ষার সময় ২ কপি পাসপোর্ট সাইজ ছবি এবং পিই সি সার্টিফিকেট সঙ্গে আনতে হবে, সকাল ৯ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.