বাংলাদেশ প্রেসক্লাব পীরগঞ্ শাখার কার্যালয়ে আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে এক গুরুত্বপূর্ণ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন সরকারের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল—পূর্ববর্তী সভার সিদ্ধান্তসমূহ সর্বসম্মতিক্রমে অনুমোদন, নতুন আবেদনকারী সদস্যদের অন্তর্ভুক্তিকরণ প্রক্রিয়া পর্যালোচনা, সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলামের বিষয়ে আলোচনা এবং আসন্ন নির্বাচনের দিন ভোটকেন্দ্র পরিদর্শন সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র রংপুরে যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ। এছাড়াও সভায় মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
প্রেসক্লাবের অফিস সম্পাদক হানিফ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সাংবাদিক আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সৈয়দ রায়হান বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক আকুল হোসেন, সিনিয়র সহ-সভাপতি এজিএম মাসুদ সরকার মজনু, প্রচার ও প্রকাশনা সম্পাদক জুয়েল সরকার সহ সহ প্রায় ২০ জন সদস্য।
প্রায় দুই ঘণ্টাব্যাপী প্রাণবন্ত আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন সাংবাদিক জয়, মাসুদ রানা এবং ফারজুল ইসলাম। তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার করা, ঐক্যবদ্ধভাবে কাজ করা এবং সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে সভাপতি সাংবাদিক বেলায়েত হোসেন সরকার উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানান এবং সংগঠনের আগামী কর্মসূচি বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।