
জাহিদ শিকদার, জেলা প্রতিনিধি (পটুয়াখালী) : সাবেক ছাত্রদল নেতা ও শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনিসুর রহমান আনিস গত ৩সেপ্টেম্বর থেকে সপ্তাহব্যাপী বাউফলের বিভিন্ন এলাকায় মিছিল, সমাবেশ ও গণসংযোগ করেছেন।
৩ সেপ্টেম্বর সকাল ১০টায় বগা ইউনিয়নের শাপলাখালী, রাজনগর ও বাউফল ইউনিয়নের কায়নায় তিনটি পৃথক মিছিল ও সমাবেশে উপস্থিত বিএনপি ও অঙ্গ সহযোগী নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি নেতা আনিসুর রহমান আনিস।
৪ সেপ্টেম্বর সকাল ১১টায় বাউফল ইউনিয়নের বাউফল বাজার, দাসপাড়া ও কালাইয়ায় পৃথক মিছিল ও সমাবেশে তিনি বক্তব্য রাখেন।৫ সেপ্টেম্বর সকাল ১০টায় বাউফল ইউনিয়ন পরিষদের সামনে থেকে জিয়া গবেষণা পরিষদের উদ্যোগে একটি মিছিল বের হয়ে বিলবিলাস বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আবদুর রশিদ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জিয়া পরিষদের কেন্দ্রীয় কমটির সভাপতি আনিসুর রহমান আনিস।
এসব সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা অধ্যক্ষ কাজী নাসির উদ্দিন, আবদুল খালেক মিয়া, সাবেক বাউফল উপজেলা যুবদল সভাপতি ওবায়দুল হক কায়সার।ওই দিন সকাল সাড়ে ১১টায় নওমালা নয়ারহাট বাজারে এক মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন তিনি। সকাল সাড়ে ১২ টায় আদাবাড়িয়া ইউনিয়নের মিলঘর বাজারে একটি মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আয়োজিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাউফল বিএনপি নেতা অধ্যক্ষ কাজী নাসির উদ্দিন, ইউনিয়ন ছাত্রদল নেতা ইমরান মৃধা, ছাত্রদল নেতা সিয়ামুল ইসলাম সুজন প্রমূখ।
৬ সেপ্টেম্বর সকাল ১০টায় কালিশুরী, ধুলিয়া ও সূর্যমনি ইউনিয়নের নুরাইনপুরে পৃথক মিছিল ও সমাবেশে তিনি বক্তব্য রাখেন।৭ সেপ্টেম্বর সকাল ১০টায় মদনপুরা ইউনিয়নের মরা ও কনকদিয়া বাজারে পৃথক মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন তিনি। এ সময় তার সফরসঙ্গী ছিলেন বিএনপি নেতা অধ্যক্ষ কাজী নাসির উদ্দিন, আবদুল খালেক মিয়া, ইঞ্জিনিয়ার মাহবুব হোসেন, দলিল উদ্দিন ধলু, ছাত্রদল নেতা ইমরান হোসেনসহ উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ। এছাড়াও তিনি বাউফলের বিভিন্ন স্থানে গনসংযোগ করেন।
এসব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আনিসুর রহমান আনিস বলেন, ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে এ সংসদের বৈধতা প্রশ্নবিদ্ধ হলো। আওয়ামীলীগের দুঃশাসন ও অপকর্মের প্রতিবাদে আগামী দিনে সকলকে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান। তিনি অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে সংসদ নির্বাচনের দাবী জানান।