জাহিদ শিকদার, জেলা প্রতিনিধি (পটুয়াখালী): পটুয়াখালীর বাউফলে জাতীয়তাবাদী যুবদলের ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে আজ শুক্রবার(২৭অক্টবর) সকাল ১১টায় উপজেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা, কেক কাটা এবং দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব দলের সভাপতি হাসান মনজু’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহজাদা মিয়া, কাউন্সিলর হুমায়ন কবির ও যুব দলের সাধারণ সম্পাদক হাজী পলাশ প্রমুখ।