ইব্রাহিম হোসেন রাকিব: চট্টগ্রামের বাকলিয়া থানার অধীনে ১৭ ও ১৯ নং ওয়ার্ডের বউবাজার, খেজুরতলা, নীলমহল, খায়রুলের মা গল্লি, খাজা হোটেল রোড, মসজিদ সওদাগর লেইন, বগারবিল, শান্তিনগর এলাকায় দোকান বন্ধ থাকলেও কমছে না জনগণ।
২৭ মার্চ শুক্রবার বিকেলে বাকলিয়ায় সরকারের আইন অমান্য করে জনগণের চলাচল বেড়েই চলেছে। মানছে না কোন আইন, মানছে না কোন বাধা। শত শত মানুষ অযথা চলাফেরা করেই চলেছে। নোভেল করোনা ভাইরাস শ্বাসতন্ত্রের রোগ সৃষ্টি করে এমন একটি নতুন ধরনের ভাইরাস (কোভিট-১৯), যা আগে কখনো মানবদেহে পাওয়া যায়নি। করোনা ভাইরাস মানুষের ফুসফুসে সংক্রমণ ঘটায়। হাঁচি, কাশি, কফ, সর্দি, থুতু এবং আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে এই রোগ একজন থেকে আরেকজনে ছড়ায়। মানুষ এই সব জেনেই রাস্তায় চলাচল বন্ধ করে না। সরকারের আইন-শৃঙ্খলা মানছে না কেউ। করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে আক্রান্ত না হয়ে, সচেতনতা হতে হবে।