কিকিউ মারমা, বান্দরবান প্রতিনিধি: বান্দরবান জেলা সদরের ক্যচিংঘাটা বাজার এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে ভূস্মিভূত ২০টি পরিবারকে বান্দরবান জেলা প্রশাসন ও সদর উপজেলা পরিষদের যৌথ উদ্যোগে’র নগদ এবং বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।আজ শুক্রবার ক্যচিংঘাটা ৬নং ওর্য়াড অগ্নিকান্ড এলাকা পরিদর্শন শেষে পরিবারে মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা প্রশাসক মো: দাউদুল ইসলাম , পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার, বান্দরবান জেলা পরিষদের সদস্য লক্ষী পদ দাশ , মোজাম্মেল হক বাহাদুর, ৬নং কাউন্সিলর সৌরভ দাশ শেখর সহ আরো অনেকে।
প্রতিটি পরিবারকে ২০ কেজি চাউল, ২ বান্ডেল ঢেউ টিন, গৃহস্থালি সামগ্রী ও শুকনা খাবার সাহায্য দেয়া হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্থ বাড়ির জমিদারদের নগদ ৬হাজার টাকা প্রদান করা হয়।
এ সময় মন্ত্রী বীর বাহাদুর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ১০ হাজার টাকা প্রদান করার ঘোষণা দেন।
গত ১১ অক্টোবর বৃহস্পতিবার ভোরে এক ভয়াবহ অগ্নিকান্ডে বান্দরবান জেলা সদরের ৬ নং ওর্য়াড ক্যাচিংঘাটা বাজার এলাকায় ২০টি দোকান ও বসত ঘর পুড়ে যায়। এতে নারীসহ ৬ জন আহত হয়।