Friday, August 28

বান্দরবানে আ’লীগ নেতাকে জবাই করে হত্যা

0

ছবি: সংগৃহিত।

বান্দরবানের লামা উপজেলায় মো. আলমগীর সিকদার (৩৮) নামে এক আওয়ামী লীগ নেতাকে জবাই করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২৪ জুলাই) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার সরই ইউনিয়নের হাসানভিটা এলাকার বাগানবাড়ির সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

নিহত আলমগীর সিকদার সরই ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন এবং সরই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আলীর ছেলে।

পৌর মেয়র জহিরুল ইসলাম জানান, রাত ১১টার দিকে আলমগীর লুঙ্গী পরে মোটরসাইকেল নিয়ে হাসানভিটা এলাকার বাগানবাড়ির সামনে আসতেই গতিরোধ করে ১৫-২০ জনের একটি দল। পরে মোটরসাইকেলের উপরেই তাকে চাপাতি দিয়ে জবাই করে চলে যায় দুর্বৃত্তরা। কে বা কারা এ ঘটনার সাথে জড়িত তা এখনও নিশ্চিত হতে পারিনি। স্থানীয়রা সন্ত্রাসীদের ফেলে যাওয়া দুটি মোটরসাইকেল ও কয়েকটি দা উদ্ধার করে পুলিশকে দিয়েছে।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আপেল্লা রাজু নাহা জানান, আলমগীরকে কুপিয়ে হত্যা করার খবর শুনেছি। এখনও বিস্তারিত জানতে পারিনি। তবে লাশ উদ্ধারের জন্য আমরা ঘটনাস্থলে যাচ্ছি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.