Tuesday, July 28

বান্দরবানে জীবাণুনাশক টানেল হস্তান্তর করলেন মন্ত্রী বীর বাহাদুর

0

কিকিউ মার্মা, বান্দরবান: বিশ্বব্যাপী নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার প্রকোপ বেড়েই চলেছে। দিন দিন থামছে না মৃত্যুর মিছিল। এই প্রাণঘাতী ভাইরাসের ঝুঁকিতে রয়েছে বাংলাদেশও। তাই বান্দরবান সদর হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের পাশাপাশি হাসপাতালে কাজে নিয়োজিত ব্যক্তিদের করোনা জীবাণুমুক্ত রাখতে হাসপাতাল প্রবেশ মুখে ২টি জীবাণুনাশক টানেল বসানো হয়েছে।

সোমবার সকালে কেন্দ্রীয় ছাত্রলীগের উপ বিষয়ক সম্পাদক উসিংহাই রবিন বাহাদুরের সৌজন্যে বান্দরবান সদর হাসপাতাল প্রাঙ্গনে এই জীবাণুনাশক টানেল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর।

পার্বত্য মন্ত্রী বলেন, পুলিশ যখন কাউকে তার সম্পর্কে জানতে বা জিজ্ঞেস করার জন্য দাড়াতে বললেন। তখন আমার একটু অপমান বোধ করি। আমরা অনিয়ম, মানা তাকে নিয়ম মনে করি আর নিয়ম তাকে অনিয়ম ভেবে চলি। মানুষের সু-রক্ষার্থে জন্য হাসপাতালে প্রবেশ মুখে জীবাণুনাশক টানেল বসানো হলো। দেখা যাবে সেটাও তোয়াক্কা করছে না। যারা সেবা নিতে আসবেন তারা যেন, এই জীবাণুনাশক টানেল ব্যবহারের মেনে চলার জন্য হাসপাতালে দায়িত্বরত কর্তপক্ষের প্রতি দেখভাল রাখা অনুরোধ করেন মন্ত্রী।

মন্ত্রী আরও বলেন, এই ক্রান্তিকালে প্রশাসনের পাশাপাশি আমাদের সন্তানরা বিভিন্নজনের কাছ থেকে অর্থ সংগ্রহ করে গবীব অসহায়দের খাদ্যশস্য মানবিক সহযোগিতা করে যাচ্ছে। তাদের প্রতিও দোয়া ও ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

এসময় রেড ক্রিসেন্ট পক্ষ থেকে বান্দরবান জেলা সাধারন সম্পাদক অমল কান্তি দাশ নেতৃত্বের কীটনাশক স্প্রে মিশিন ও জীবাণুনাশক পাউডার হাসপাতাল কর্তৃপক্ষের কাছে বিতরণ করেন।

এসময় অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম, বান্দরবান পৌর মেয়র ইসলাম বিবি, সিভিল সার্জন ডা. অংসুইপ্রু, কেন্দ্রীয় ছাত্রলীগের উপর ধর্ম বিষয়ক সম্পাদক উসিং হাই রবিন বাহাদুর সহ আরো অনেকেই ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.