Wednesday, August 19

বান্দরবানে প্রথম করোনা রোগী শনাক্ত

0

কিকিউ মার্মা, বান্দরবান: বান্দরবানে নাইক্ষ্যংছড়ি উপজেলায় প্রথম করোনা (কোভিড ১৯) আক্রান্ত এক রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্ত ব্যক্তি ঘুমধুম ইউনিয়নের তমব্রু কোনার পাড়া এলাকা।

বৃহস্পতিবার ১৬ এপ্রিল কক্সবাজারে মেডিকেল কলেজের (কমেক) পিসিআর ল্যাবে স্যাম্পল পরীক্ষায় তার রিপোর্ট পজেটিভ পাওয়া যায়। বিষয়টি বান্দরবান জেলা সিভিল সার্জন ডা. অংশৈপ্রু নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৫৯ বছরের এক পুরুষ ব্যক্তির করােনা উপসর্গ দেখা দিলে, আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) কক্সবাজারে মেডিকেল কলেজের (কমেক) পিসিআর ল্যাবে স্যাম্পল পরীক্ষায় তার রিপাের্ট পজেটিভ আসে।

সিভিল সার্জন অংসুই প্রু আরও বলেন, করােনা আক্রান্ত ব্যক্তির চিকিৎসার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। বর্তমানে সে কক্সবাজারে চিকিৎসারত আছে । তাকে অন্যান্য রোগীদের থেকে আলাদা করে রাখা হয়েছে। উক্ত এলাকায় যাতে করােনা ছড়িয়ে পড়তে না পারে সেই জন্য প্রশাসনিক ব্যবস্থা জোরদার করা হচ্ছে বলে নিশ্চিত করেন তিনি।

উল্লেখ্য যে, সারা দেশের বিভিন্ন জেলায় করােনা আক্রান্তের খবর জানা গেলেও এই প্রথম বান্দরবানে তাবলীগ ফেরত একজনের করােনা আক্রান্তের রোগীর পাওয়া গেছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.