কিকিউ মারমা, বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবানের মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে বালাঘাটা শাহ মাজদিয়া সাতকানিয়া হোটেল মালিককে নগদ ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার দুপুরে অতিরিক্ত সহাকারী ম্যাজিস্ট্রেট মো: রেদুয়ানুল হালিম এ জরিমানা করেন।
ময়লা ও অপরিচ্ছন্ন পরিবেশে রান্না করায় ২০০৫ এর ধুমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১১ এর উপধারা ১ মোতাবেক বালাঘাটা শাহ মাজদিয়া সাতকানিয়া হোটেলকে নগদ ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় আশেপাশে থাকার অন্যান্য হোটেলগুলোকেও সর্তক করা হয়, পরিচ্ছন্ন পরিবেশে রান্না করার পরামর্শ প্রদান করেন, তা না হলেই পরবর্তীতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা।