Saturday, August 15

বাবা-মায়ের কবরের পার্শ্বে শায়িত হলেন ধর্ম প্রতিমন্ত্রী

0

রাষ্ট্রীয় মর্যাদায় গোপালগঞ্জে পারিবারিক কবরস্থানে শায়িত হলেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।

রোববার (১৪ জুন) গোপালগঞ্জ সদরের কেকানিয়া গ্রামে পৌঁছায় ধর্ম প্রতিমন্ত্রীর মরদেহ। এ সময় তাকে গার্ড অব অনার দেয়া হয়। শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় আওয়ামী লীগসহ সর্বস্তরের মানুষ। পরে স্থানীয় কেকানিয়া মাদ্রাসা মাঠে এ জানাজায় স্বাস্থ্যবিধি মেনে কয়েক হাজার মানুষ অংশ নেন।

তারা ধর্ম প্রতিমন্ত্রীর আত্মার মাগফেরাত কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া ও মোনাজাত করেন। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে স্বজন, সহকর্মী ও রাজনৈতিক অঙ্গনে।

শনিবার রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান ধর্ম প্রতিমন্ত্রী। দীর্ঘদিন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদকের দায়িত্বও পালন করেন শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.