বাসমতি চালের পোলাউ

0

উপকরণ: বাসমতি চাল ৪ কাপ, পেঁয়াজ কুঁচি ১/২ কাপ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, এলাচ ৪ টি, দারচিনি ৩ পিস, তেজপাতা ১টি, শাহী জিরা ১/২ চা-চামচ, তেল ১/২ কাপ, ঘি ১ টেবিল চামচ, গাজর বা ক্যাপসিকাম কুঁচি ১ কাপ, অরেঞ্জ ফুড কালার সামান্য।

প্রণালি: চাল ধুয়ে পানিতে ভিজিয়ে রাখুন ১ঘণ্টা। এতে চাল গুলো পানি শুষে সঠিক আকারে হয়, আর রান্নার সময় সমান ভাবে সিদ্ধ হবে। এবার ৬ কাপ পানি ফুটিয়ে নিন।
অন্য একটি হাঁড়িতে তেল দিয়ে পেঁয়াজ কুঁচি দিয়ে আস্ত গরম মসলা দিন। পেঁয়াজ রং বদলালে আদা, রসুন দিন। চাল থেকে পানি ঝরিয়ে হাঁড়িতে দিন। মাঝারি আঁচে ২ মিনিট ভেজে পরিমাণ মত লবণ দিয়ে ফুটানো পানি দিন।
মাঝারি আঁচে ৩-৪ মিনিট রান্না করে ঘি, ৬-৭ পিস কাঁচা মরিচ ফালি ও ক্যাপসিকাম মিশিয়ে নিন। চাল পানির সমান সমান হলে ঢেকে চুলার আঁচ কমিয়ে দিন একবারে।

১৫মিনিট দমে রেখে ঢাকনা খুলে ২-৩ জায়গাতে ভাত সরিয়ে রঙ দিয়ে ঢেকে দিন। চাইলে অল্প কেওড়া জল দিতে পারেন। ঢেকে ২ মিনিট দমে রেখে নামিয়ে নিন। ঈদের দিন সকালেই রান্না করে ফেলতে পারেন। এরপর গরম পরিবেশন করুন।

সতর্কতা: পোলাউ রান্নাতে অবশ্যই কাঠের বা সিলিকনের চামচ ব্যবহার করুন। না হয় নাড়াচাড়া করলে ভাত ভেঙ্গে যায়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.