বি.এন.পি, জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্র ও যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

0

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের অর্থ সম্পাদক ও মহানগর যুবলীগের সংগঠক হাসানুল আলম চৌধুরী সবুজের নেতৃত্বে টেক্সটাইল মোড়- রুবিগেইট এলাকায় বি.এন.পি জামায়াতের অবরোধ, হরতালের নামে আগুন সন্ত্রাস, নাশকতা, নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন বায়েজিদ থানা ছাত্রলীগের ১নং যুগ্ন আহবায়ক মো রুবেল খান, যুবলীগ নেতা কামরুল ইসলাম, মো কিবরিয়া, সেচ্ছাসেবক লীগ নেতা খোরশেদ আলি বাপ্পি, সিটি কলেজ ছাত্রলীগের সদস্য ও বায়েজিদ থানা ছাত্রলীগের সদস্য মো নাঈম, বায়েজিদ থানা ছাত্রলীগের সদস্য আরিফুল ইসলাম, ছাত্রলীগ নেতা মো হাসান, মো নুরু,মো শাহীন,মাহবুব হাসান,মো সজীব,মো আদন, রাইহান নুর, মো তাসিন, রায়হান ইসলাম প্রমুখ।

এসময় হাসানুল আলম চৌধুরী সবুজ বলেন, মানুষ হত্যা, আগুন সন্ত্রাস, নাশকতা করে বি.এন.পি আগামী নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র করছে। তারা বিদেশি অপশক্তির সহায়তায় ষড়যন্ত্র করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায়। জনগণ তাদের ঘৃনার সাথে প্রত্যাখ্যান করেছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.