Friday, September 11

বিএনপি তাদের প্রধানমন্ত্রী ফেজ প্রদর্শন করতে পারেনি- কাদের

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘নির্বাচন থেকে সরে যাওয়ার ষড়যন্ত্র নিয়ে এগোচ্ছে জাতীয় ঐক্যফ্রন্ট।’
আজ রোববার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি তাদের প্রধানমন্ত্রী ফেজ প্রদর্শন করতে পারেনি। এটা তাদের ব্যর্থতা। নির্বাচনের আগে তাদের প্রধানমন্ত্রীকে ঠিক করতে না পারায় তাদের পরাজয় হয়েছে। প্রধানমন্ত্রী হওয়ার মতো তাদের কোনো নেতা নেই। অন্যদিকে যতই দিন যাচ্ছে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত হচ্ছে।’
গণগ্রেফতারের অভিযোগ অস্বীকার করে কাদের বলেন, ‘গণগ্রেফতারের যে অভেযোগ বিএনপি করছে তার সুনির্দিষ্ট তালিকা দিতে হবে। সন্ত্রাসী ছাড়া কাউকে গ্রেফতার করা হয়নি।’

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.