Friday, August 21

বিজয় দিবসে বাগআঁচড়ার জোহরা ক্লিনিকের দুস্থদের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্প

0

মোঃ আয়ুব হোসেন পক্ষী,বেনাপোল(যশোর)প্রতিনিধি:মহান বিজয় দিবস উপলক্ষে গরিব দুস্থদের জন্য ‘ফ্রি মেডিকেল ক্যাম্পের’ আয়োজন করছে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ার জোহরা ক্লিনিক কর্তৃপক্ষ।

আজ সোমবার বিজয় দিবসের দিন বাগআঁচড়ার জোহরা ক্লিনিকে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে এই কার্যক্রম। ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগী দেখবেন ডা.হাবিবুর রহমান হাবিব ও তার সহধর্মিনী ডা.নাজমুন নাহার রানি।

বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইলিয়াছ কবীর বকুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ শুকদেব রায়। ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কনসালটেন্ট সুচিন্ত কৃঞ দত্ত।

জোহরা ক্লিনিকের সত্বাধিকারি ডা.হাবিবুর রহমান হাবিব বলেন,আমার ক্লিনিকের পক্ষ থেকে প্রত্যেক বছরের ন্যায় এবারও মহান বিজয় দিবসের দিন গরীব ও দুঃস্থ মানুষের জন্য ‘ফি মেডিকেল ক্যাম্পের’ আয়োজন করা হয়েছে। সর্বসাধারনের জন্য ফ্রি ব্যবস্থাপত্র দেওয়া হবে তবে দুস্থদের জন্য ফ্রি পরীক্ষা ও ওষুধের ব্যবস্থা করা হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.