Wednesday, August 19

বিশিষ্ট সমাজসেবক বাবু জনি বড়ুয়া ঝন্টুর উদ্যোগে ত্রাণ বিতরণ

0

পশ্চিম নানুপুর-নিচিন্তাপুরে ৪ বৌদ্ধ ও মুসলিম পাড়ায় ১২০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ।

বিশ্ব জুড়ে অাক্রান্ত ‘করোনা ভাইরাস’ নামক মহামারীর সংক্রম এড়ানোর তাগিদে দেশের প্রায় সকল ধরণের কার্যক্রম বন্ধ থাকার কারণে, গরীব-দু:খী ও অসহায় মানুষের কঠিন অবস্থায় তাদের পাশে দাড়ানোর কার্যক্রমের অংশ হিসেবে, নানুপুর গৌতম বিহারের ধর্মপ্রাণ উপাসক প্রয়াত হিমাংশু বিমল বড়ুয়ার সুযোগ্য সন্তান বিশিষ্ট দানবীর ও “সংঘরাজ শীলালংকার-রাজগুরু আর্যমিত্র ফাউন্ডেশন”র দাতা সদস্য বাবু জনি বড়ুয়া ঝন্টু অর্থায়নে ও বিশিষ্ট সমাজসেবক বাবু রিটন বড়ুয়ার অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতায় ফটিকছড়ির পশ্চিম নানুপুর- উত্তর নিশ্চিন্তাপুর গ্রামের বৌদ্ধ ও মুসলিম ৪ পাড়ার ১২০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

১৯ এপ্রিল রবিবার চার পাড়ার সদস্যবৃন্দের মাধ্যমে এসব ত্রাণসামগ্রী নিম্নবৃত্ত-মধ্যবৃত্তের ঘরে ঘরে পৌছে দেয়া হয়।

বাবু রনজিত বড়ুয়া বলেন, সারাবিশ্বব্যাপী এই দূর্যোগ সময়ে নিত্যপণ্য সামগ্রী উপহার প্রদান করে মানবতার হাত বাড়িয়ে দিয়েছেন বাবু জনি বড়ুয়া জন্টু। এহেন পূর্ণকর্মের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। দেশে ও বিদেশে সকলের জন্য আশীর্বাদ করবেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.