Tuesday, August 11

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ৫ হাজার ৩৬৩ জন

0

বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫০ লাখ ৭০ হাজার ৩৯৩ জন। একই সময়ে নতুন করে আক্রান্ত মানুষের সংখ্যা ছাড়িয়েছে ৩ লাখ ৫৭ হাজার ৯৬৯ জন।গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ হাজার ৩৬৩ জন।

এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ কোটি ১০ লাখ ২ হাজার ৮৩৬ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৮৬ জন এবং মারা গেছেন ৩৬৮ জন।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৭৪ লাখ ১৭ হাজার ৭৩১ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭ লাখ ৭৫ হাজার ৯৬৪ জন মারা গেছেন।

অন্যদিকে ভাইরাসে আক্রান্ত হয়ে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ১৯০ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩৯ হাজার ৪০০ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৮৮ লাখ ৩৪ হাজার ৪৯৫ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৪৮ হাজার ৪ জনের।

এছাড়া গত একদিনে যুক্তরাজ্যে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩২ হাজার ৩২২ জন এবং মারা গেছেন ৫৭ জন। মহামারির শুরু থেকে এই দেশটিতে এখন পর্যন্ত ৯৩ লাখ ৩৩ হাজার ৮৯১ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৪১ হাজার ৮৬২ জন মারা গেছেন।

ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১১৮ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৫ হাজার ৬৩৮ জন। অপরদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ১৮ লাখ ৮৬ হাজার ৭৭ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৯ হাজার ৬০২ জনের।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩০৪ জন এবং নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৮৪১ জন। দেশটিতে মোট আক্রান্ত ৩ কোটি ৪৩ লাখ ৭৪ হাজার ৪৫৫ জন এবং মারা গেছেন ৪ লাখ ৬১ হাজার ৩৪৭ জন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.