Tuesday, August 11

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণহানি সাড়ে ৪ হাজার

0

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে সাড়ে ৪ হাজারের বেশি মানুষ মারা গেছেন। একই সময়ে নতুন করে আক্রান্ত মানুষের সংখ্যা ছাড়িয়েছে ৪ লাখ ৩৯ হাজার।

মঙ্গলবার ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ হাজার ৬৯৬ জন। যা আগের দিনের চেয়ে ৭ শতাধিক বেশি। এ নিয়ে বিশ্বে মোট করোনায় মারা গেছেন ৫৩ লাখ ২৭ হাজার ৪১৮ জন।

একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৩৯ হাজার ৮৯৩ জন। যা আগের দিনের চেয়ে প্রায় ৮ হাজার বেশি। এ নিয়ে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ কোটি ৯ লাখ ৯৫ হাজার ২৬৫ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ৫৮২ জন এবং মারা গেছেন ৪৪০ জন। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ১২১ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২৯ হাজার ৫৫৮ জন।

ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। আর করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.