বিস্ফোরকদ্রব্য উদ্ধার তিন ‘জঙ্গির’ লাশ,

0

1চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলী ইউনিয়নের মধ্যচর এলাকায় র‍্যাবের ঘিরে রাখা বাড়িতে তিন ‘জঙ্গির’ লাশ মিলেছে। তাঁরা জেএমবির সক্রিয় সদস্য ছিলেন জানিয়ে র‍্যাব বলছে, রাজশাহীতে বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল তাঁদের।

 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের মধ্যচর এলাকায় জঙ্গি আস্তানায় অভিযান শেষে প্রেস ব্রিফিং করেন, র‍্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান।
আজ মঙ্গলবার দুপুরে ব্রিফিংয়ে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান জানান, ঢাকার মিরপুরে জঙ্গি আস্তানায় অভিযানের ধারাবাহিকতায় এই অভিযান চালানো হয়। ঘটনাস্থল থেকে দুটি পিস্তল, সাতটি আইডি (হাতে তৈরি গ্রেনেড) এবং বেশ কিছু পাওয়ার জেল, বিস্ফোরকদ্রব্য ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধারের কথা জানান তিনি।

সোমবার রাত থেকে বাড়িটি ঘিরে রাখে র‍্যাব।2
ব্রিফিংয়ে জানানো হয়, গতকাল সোমবার গভীর রাত থেকে সন্দেহজনক বাড়িটি ঘিরে রাখে র‍্যাব। রাতে মাইকে ‘জঙ্গিদের’ আত্মসমর্পণের আহ্বান জানানো হয়। ভেতর থেকে র‍্যাবকে লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে ‘জঙ্গিরা’। এ সময় বাড়ির ভেতরে তিন থেকে চারটি বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর খড়ের তৈরি বাড়িটিতে আগুন ধরে যায়।

সন্দেহজনক জঙ্গি আস্তানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ সকালে র‍্যাব ওই বাড়ির মালিক রাশিকুল ইসলাম, তাঁর স্ত্রী নাজমা বেগম ও শ্বশুর মো. খুরশেদকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে। র‍্যাব বলছে, প্রাথমিকভাবে তাঁরা জানিয়েছেন, বেশ কয়েক দিন আগে দুজন পাখি দেখার কথা বলে প্রত্যন্ত চরাঞ্চলের বাড়িটি ভাড়া নেন। বাড়িওয়ালা রাজশাহীর গোদাগাড়ীতে থাকেন। চরের ওই বাড়ি তাঁরা গরু-মহিষ রাখার কাজে ব্যবহার করতেন।

সকালে বাড়িটিতে ঢাকা থেকে আসা র‍্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দল কাজ শুরু করে। র‍্যাব বলছে, ‘জঙ্গি আস্তানাটির’ আশপাশে প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে কোনো বাড়িঘর নেই।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.