Sunday, August 16

বুড়িমারী স্থল বন্দর বন্ধ করে দিলো ভারতীয় লোকজন

0
লালমনিরহাট ও হাতীবান্ধা প্রতিনিধিঃ দীর্ঘ ৭৯ দিন পর লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থল বন্দর আজ বুধবার সকালে চালু হলে দুপুরে তা বন্ধ করে দিয়েছে ভারতীয় লোকজন। ফলে বাংলাদেশী কোন ট্রাক ভারতে ঢুকছে না এবং ভারতীয় ট্রাক বাংলাদেশে প্রবেশ করছে না। বুড়িমারী স্থল বন্দরের পুলিশ কর্মকর্তা আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় লোকজন জানান, সকালে থেকে পন্যবাহী বাংলাদেশী ২৫ টি ট্রাক ভারতে ঢুকে এবং ভারত থেকে ৪৫ টি ট্রাক বাংলাদেশে প্রবেশ করে। দুপুরের পর বুড়িমারী স্থল বন্দরের অপর পাশে চ্যারাবান্ধা স্থল বন্দর এলাকার লোকজন করোনা আতংকে জড়ো হয়ে বাংলাদেশী ট্রাক ঢুকতে বাধা দেয়। ফলে চ্যারাবান্ধা স্থল বন্দর কৃতপক্ষ বন্দরের কার্যক্রম বন্ধ করে দেয়।
বুড়িমারী স্থল বন্দর ব্যবসায়ী সমিতির সম্পাদক আবু সাঈদ নেওয়াজ নিশাত বলেন, চালু হওয়া স্থল বন্দর কি কারণে বন্ধ হলো তা নিয়ে ভারতীয় ব্যবসায়ীদের সাথে কথা বলা হচ্ছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.