Thursday, August 13

বৃহস্পতিবার ভোর ৬ টা থেকে শুরু হচ্ছে সরকার ঘোষিত কঠোর লকডাউন

0

বৃহস্পতিবার ভোর ৬ টা থেকে শুরু হচ্ছে সরকার ঘোষিত কঠোর লকডাউন। মহামারী করোনা ভাইরাস সংক্রমণ রোধে সারাদেশে সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে সরকার। ৭ দিনের এই লকডাউনে কেউ বিনা প্রয়োজনে ঘর থেকে বাইরে বের হলেই কঠোর শাস্তি দেওয়া হবে।

মন্ত্রিপরিষদ বিভাগ বুধবার সকালে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে । এতে সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ রাখতে বলা হয়েছে। কঠোর এই বিধিনিষেধ বাস্তবায়ন করতে পুলিশ-বিজিবির সঙ্গে মাঠে থাকবে সেনাবাহিনীও।

বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান পরিচালনা বন্ধের বিষয়ে সরকার বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা পালনের সিদ্ধান্ত নিয়েছে। এ সময়ে জরুরি পরিষেবা প্রদানকারী কর্মরতরা ছাড়া এবং জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে কেউ বের হলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এতে আরও বলা হয়, এ ছাড়া মাস্ক পরিধানসহ সব স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.