Monday, September 14

বেনাপোলে ১কেজি ৭শ গুড়ো সোনা সহ আটক ১,

0

মোঃ আয়ুব হোসেন পক্ষী, বেনাপোল প্ৰতিনিধি: বেনাপোল আন্তর্জাতিক কাস্টমস চেকপোস্টে ১কেজি ৭০০ গ্রাম গুড়ো সোনাসহ আলমগীর (৪৮) নামে একজন স্বর্ন পাচারকারীকে আটক করেছে ।সে নোয়াখালী জেলার হাজি রমজান আলী বাড়ি মল্লিকা দিঘির পাড় চাটখিল থানার মোঃ ইব্রাহিম খলিলের ছেলে।

শুক্রবার (১২অক্টোবর ) সকাল ১০ টার সময় ভারতে প্রবেশের সময় ব্যাগ তল্লাশি কালে এ সোনা সহ তাকে আটক করেন। তার পাসপোর্ট নম্বর বিকে ০৩৮৪৮৫৪।

কাস্টমস এসি উত্তম চাকমা জানান, পাসপোর্ট যাত্রী আলমগীর ভারতে যাওয়ার জন্য প্যাসেন্জার টার্মিনালে অবস্থিত স্ক্যানার মেশিনে তার ব্যাগ স্ক্যান করার সময় সেখানে ডিউটি থাকা অফিসার এ আর ও জয়তী বসু একটি ব্যাগ তল্লাশি কালে এ সোনা আটক করেন। যার ওজন ১ কেজি ৭০০ গ্রাম।

বেনাপোল কাষ্টমসে এসি আব্দুল মতিন সরকার আলমগীর হোসেন নামে একজন স্বর্ন পাচারকারী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান উদ্ধারকৃত গুড়ো সোনা সহ তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.