Sunday, August 16

বেনাপোল ইউনাইটেড ফ্রেন্ডস সার্কেল o৩ সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

0

মোঃ আইয়ুব হোসেন পক্ষী, বেনাপোল প্রতিনিধিঃ “ঈদের খুশি সবার প্রাণে দিয়ে যাক দোলা, বন্ধুর জন্য বন্ধু মহলের দোয়ার সর্বদাই খোলা” এই শ্লোগানকে সামনে রেখে করোনা মোকাবেলায় বেনাপোল ইউনাইটেড ফ্রেন্ডস সার্কেল(এস,এস,সি ব্যাচ-২০০৩) সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে বেনাপোল ইউনাইটেড ফ্রেন্ডস সার্কেল(এস এস সি ব্যাচ-২০০৩)মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে ঈদ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করা হয়।

সংগঠন সূত্রে জানাযায়, প্রাথমিকভাবে করোনার শুরুতে নিম্নবিত্ত বন্ধুদের মাঝে চাউল, ডাল, তৈল, আলু,পিঁয়াজ, সবজি বিতরণ রমজান মাস উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ ঈদ উপলক্ষে ঈদের উপহার সামগ্রীর মধ্যে শাড়ী,থ্রি পিচ, পানজাবি, সেমাই, লাচ্চা সেমাই, দুধ, চিনি, বাদাম, ডালডা, কিচমিচ, সাবান, লুডুস, ইত্যাদি এ উপহার সমগ্রী বিতরণ করা হয়। এছাড়া ঈদের পরে আরো বন্ধুের মাঝে খাবার সামগ্রী বিতরণ করা হবে। পাশাপাশি পরবর্তিতেও বেনাপোল ইউনাইটেড ফ্রেন্ডস সার্কেল,এস এস সি ব্যাচ-২০০৩ বন্ধু মহলের উদ্যোগে কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন সংগঠনটির সদস্যরা। এ সময় বন্ধু মহল সংগঠনের প্রায় ২০ জন সদস্য উপস্থিত ছিলেন।
Attachments area

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.