Friday, September 11

বেনাপোল কাষ্টমে শুল্ক ফাঁকির ঘটনায় ভারতীয় পণ্য চালান আটক

0

মোঃ আয়ুব হোসেন পক্ষী, বেনাপোল প্রতিনিধি : বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল কাস্টমসে শুল্ক ফাঁকির অভিযোগে আমদানিকৃত এক ট্রাক জুতা আটক করেছে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ। গত রোববার বিকেলে আটকের পর তা যাচাই-বাছাই শেষে মঙ্গলবার শুল্ক ফাঁকির বিষয়টি নিশ্চিত করেছে কাস্টমস।

বেনাপোল কাস্টমসের বিভিন্ন সূত্রে জানা যায়, ঢাকার সরদার ইন্টারন্যাশনাল নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান গত ১৪ অক্টোবর ভারত থেকে এক ট্রাক লেডিস জুতা আমদানি করে। যার মেনিফেস্ট নং-৩৭৪০৪। পণ্যটি একটি ভারতীয় ট্রাকে করে বেনাপোল বন্দরে প্রবেশের পর বেনাপোল কাস্টমস সেটি আটক করে। পরে মালামাল পরীক্ষণ করে আমদানি ঘোষণায় ৭ হাজার ২০০ পিস লেডিস জুতা থাকলেও প্রায় সাড়ে ১২ হাজার পিস জুতা পাওয়া যায়। যাতে শুল্ক ফাঁকি দেয়া হচ্ছিল অন্তত ৬ লাখ টাকা।

বেনাপোল কাস্টমস হাউজের সহকারী কমিশনার উত্তম চাকমা বিষয়টি আমাদের প্রতিনিধিকে নিশ্চিত করে বলেন, শুল্ক ফাঁকির অভিযোগে আমরা একটি জুতার চালান আটক করেছি। ঘোষণার প্রায় দ্বিগুণ পণ্য আনার অভিযোগে আমদানিকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে কাষ্টমের আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.