Thursday, September 3

বেনাপোল সীমান্তে ১০ লাখ হুন্ডির টাকা সহ ২ পাচারকারী আটক

0

মোঃ আয়ুব হোসেন পক্ষী, বেনাপোল(যশোর) প্রতিনিধি: যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল ক্যাম্পের সদস্যরা আমড়াখালী নামক স্থানে অভিযান চালিয়ে ১০লাখ হুন্ডির টাকা সহ আঃ রশিদ (২৬)ও মিনার বিশ্বাস (২৩)নামে ২ হুন্ডি পাচারকারীকে আটক করেছে। আটক রশিদ বেনাপোল পোর্ট থানার ছোট আচড়া গ্রামের আফসার আলীর ছেলে ও মিনার বিশ্বাস বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর গ্রামের আলাউদ্দিন এর ছেলে। শুক্রবার (০১ মার্চ ) দুপুর ২ টার দিকে আমড়াখালী থেকে তাকে আটক করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে, কর্নেল সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি দুইজন হুন্ডি পাচারকারী বিপুল পরিমাণ হুন্ডির টাকা নিয়ে বেনাপোল থেকে একটি ছোট ট্রাকে করে যশোরের দিকে যাচ্ছে । এমন সংবাদের ভিত্তিতে আমড়াখালী চেকপোষ্টের কমান্ডার নায়েব সুবেদার আব্দুল মালেক সেখানে অভিযান চালিয়ে দুই হুন্ডি পাচারকারী ও ট্রাক আটক করেন। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.