Friday, September 4

বেনাপোলে দূর্ধষ চুরি, নগদ টাকা ও ল্যাপটপ লুট

0

মোঃ আয়ুব হোসেন পক্ষী, বেনাপোল(যশোর) প্রতিনিধি: স্থলবন্দর বেনাপোল পোর্টের ২নং গেটের সামনে ট্রান্সপোর্ট মালিক সমিতির ভবনের ৩য় তলায় অবস্থিত আজিম এন্টার প্রাইজে (সিএন্ড এফ এজেন্ট)বুধবার রাতে দূর্ধষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা আজিম এন্টার প্রাইজের অফিস থেকে প্রায় দুই লাখ নগদ অর্থ, ল্যাপটপ, বিপুল পরিমান স্যাম্পল লুট করে নিয়ে যায় বলে জানা গেছে। চুরির সময় অফিসে কেউ ছিলেন না।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে আজিম এন্টার প্রাইজের স্বত্তাধিকারী সামাদ হোসেন বলেন, রাতের যে কোন সময় তয় তলায় আমার অফিসের প্রবেশের গেট ভেংঙ্গে ভিতরে চোরেরা প্রবেশ করে প্রায় দুই লাখ নগদ অর্থ, ল্যাপটপ,বিপুল পরিমান স্যাম্পল লুট করে নিয়ে যায়। চোরেরা সমস্ত অফিস তছনছ করে এই মালামাল লুটপাট করে নিয়ে যাই। তিনি আরও বলেন বেনাপোল পোর্ট থানায় এখনো কোন অভিযোগ দায়ের করেনি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.