Saturday, September 12

বেনাপোলে পৃথক দুটি অভিযানে মোট ৫০০ বোতল ফেন্সিডিল সহ আটক-২

0

মোঃ আয়ুব হোসেন পক্ষী, বেনাপোল(যশোর) প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্টথানাধীন দক্ষিন বারোপোতা থেকে পর পর দুটি অভিযানে মোট ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ,এর সাথে ২(দুই)জন আসামীকেও তারা গ্রেফতার করতে সক্ষম হয়েছেন। এরা হলো রুহুল আমিন(৬৫) পিতাঃ মৃত লালু মোড়ল,গ্রাম উত্তর বারোপোতা এবং অপরজন সকিনা বেগম(২৬)স্বামী মুকুল হোসেন(পলাতক) গ্রাম দক্ষিন বারোপোতা।

এস,আই কাজী এহ্সান হক,এ,এসআই আলমগীর এবং এ,এসআই রিপন দাস স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন, বৃহস্পতিবার(৪/১০/১৮ইং) তারিখ সকালে দিকে তারা গোপন সংবাদ পেয়ে পৃথক দুটি অভিযান চালিয়ে উত্তর বারোপোতা থেকে ৩০০ বোতল এবং দক্ষিন বারোপোতা থেকে ২০০ বোতল ফেন্সিডিল সহ আসামীদেরকে গ্রেফতার করা হয়। আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে যশোর সদর আদালতে তাদেরকে পাঠনো হয়েছে বলে পোর্ট থানা সুত্রে জানাগেছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.