Monday, August 17

বেনাপোলে বিএনপি নেতা শামছুর রহমান ঢেঙ্গার মৃত্যুতে শোকের ছায়া

0

যশোরের বেনাপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামছুর রহমান ঢেঙ্গা (৬৩) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে রাজিউন।

শনিবার দুপুরে বেনাপোলের ভবেরবেড় গ্রামের নিজ বাস ভবনে তিনি ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। পারিবারিক করবস্থানে দাফন করা হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ৩ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে বেনাপোলের বিএনপির নেতা কর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

বিএনপির নেতার মৃত্যুতে গভীর শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তিসহ শার্শা থানা ও বেনাপোল পৌর বিএনপির নেতৃবৃন্দ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.