Friday, August 21

বেনাপোলে সিএন্ডএফ স্টাফ এসোসিয়েশন এর নবনির্বাচিত কমিটির শপথ বাক্য পাঠ

0

মোঃ আয়ুব হোসেন পক্ষী, বেনাপোল প্রতিনিধিঃ বেনাপোলে সিএন্ডএফ এজেন্টস স্টাফ এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির সকল সদস্যরা শপথ বাক্য পাঠ করেছেন।রবিবার (২৬ জানুয়ারী) বেলা ৩টার সময় বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ এসোসিয়েশনের নিজস্ব ভবনে এ শপথ বাক্য পাঠ করানো হয়।

সিএন্ডএফ এজেন্টস স্টাফ এসোসিয়েশনের সাবেক সভাপতি শাফা উদ্দিন খাঁনের সভাপতিত্বে ও দিঘীরপাড় ওয়ার্ডের আওয়ামী লীগের সেক্রেটারি মইদুল ইসলামের সঞ্চালনায় এসময় সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন এমপি অানুষ্ঠানিক ভাবে নবনির্বাচিত কমিটির সকল সদস্যদেরকে এ শপথ বাক্য পাঠ করান।

এসময় আরও উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, যশোর জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আসিফ উদ-দৌলা অলোক সরদার, বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান, সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব মফিজুর রহমান স্বজন, সাবেক সভাপতি আলহাজ্ব শামসুর রহমান, সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা, বেনাপোল পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এনামুল হক মুকুল ও সেক্রেটারী, আলহাজ্ব নাসির উদ্দিন, সিএন্ডএফ এজেন্টস স্টাফ এসোসিয়েশনের নির্বাচন কমিশনার সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.