বৈষম্য বিরোধী আন্দোলনে আহত শিক্ষার্থী—কর্মকতার্র পাশে সাউদার্ন ইউনিভার্সিটি

0

নিজস্ব প্রতিবেদক:বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিউ মার্কেট এলাকায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর ইংরেজি বিভাগের ৬ষ্ঠ সেমিস্টার, ৫২ ব্যাচের শিক্ষার্থী মো. মেহরাজ হোসাইন এর চিকিৎসা সহায়তায় পাশে দাঁড়িয়েছে বিশ্ববিদ্যালয় কতৃর্পক্ষ। গতকাল বৃহস্পতিবার বিকেলে আহত শিক্ষার্থীর বাসভবনে গিয়ে চেক হস্তান্তর করেন উপাচার্য ড. শরীফ আশরাফউজ্জামান। এসময় রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) এ.এফ. এম মোদাচ্ছের আলী, ইংরেজি বিভাগের প্রধান আরমান হোসাইন ও শিক্ষক মো. রাসেল উপস্থিত ছিলেন। পরে ইংরেজি বিভাগের পক্ষ থেকেও তাকে আর্থিক সহায়তা করা হয়। এর আগে নগরীর দুই নম্বর গেট এলাকায় দুর্বৃত্তদের হামলায় আহত কর্মকর্তা মো. আরশাদকেও আর্থিক সহায়তা প্রদান করে সাউদার্ন বিশ্ববিদ্যালয় কতৃর্পক্ষ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.