Tuesday, August 4

বোমাতঙ্কে ফেসবুক দফতর খালি

0

বোমাতঙ্কে যুক্তরাষ্ট্রের মেনলো পার্কের ফেসবুক ক্যাম্পাসের একটি ভবন খালি করা হয়েছে।
ফেসবুকের একজন মুখপাত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, জেফারসন ড্রাইভের ওই ভবনে ফেসবুক কর্মীরা সবাই নিরাপদে আছেন।

বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশ দফতর জানায়, বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা তল্লাশি চালিয়ে সন্দেহজনক কিছু সেখানে পায়নি।

সিলিকন ভ্যালির আরেক কোম্পানি ইউটিউবের সদর দফতরে সাম্প্রতিক সময়ে নিরাপত্তা হুমকি তৈরি হয়েছিল। মে মাসে এক নারী সান ফ্রান্সিসকোতে ইউটিউব দফতরে গুলি চালিয়ে তিনজনকে আহত করেন। পরে নিজে আত্মহত্যা করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.