Saturday, August 8

বোয়ালখালীতে সাপের কামড়ে এক শিক্ষার্থীর মৃত্যু

0

এস এম শাহেদ হোসাইন ছোটন,বোয়ালখালী (চট্টগ্রাম)প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় সাপের কামড়ে তানজিনা আকতার (১২) নামের প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীতে পড়ুয়া এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার ( ১ নভেম্বর) দিবাগত রাতে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় তানজিনাকে সাপে কামড় দিলে তারপর তার মৃত্যু হয়েছে বলে জানায় তার পরিবার। নিহত তানজিনা বোয়ালখালী উপজেলার শাকপুরা ইউনিয়নের পশ্চিম শাকপুরা এলাকার ১নং ওয়ার্ডের মৃত মোহাম্মদ আলীর মেয়ে। তানজিনা শাকপুরা রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. অহিউদ্দিন সুমন বলেন, বুধবার (২নভেম্বর) ভোর ৪টার দিকে তানজু নামের এক শিশুকে মৃত ঘোষণা করা হয়েছে। তার স্বজনরা তানজিনাকে সাপে কামড় দিয়েছে বলে জানায়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.