Friday, August 14

ব্যারিস্টার রফিক-উল হকের মৃত্যুতে এই শূন্যতা পুরণ হওয়ার নয়-মির্জা ফখরুল

0

ব্যারিস্টার রফিক-উল হকের  মৃত্যু সংবাদ শুনে শেষ শ্রদ্ধা জানাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে ছুটে যান। তার মরদেহের সামনে নিরবে দাঁড়িয়ে থেকে তার প্রতি শ্রদ্ধা জানান। এ সময়ে বিএনপির মজিবুর রহমান ও শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।

পরে সাংবাদিকদের কাছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ব্যারিস্টার রফিক-উল হক চলে যাওয়ায় আইন জগতে একটা বিরাট রকমের ক্ষতির সৃষ্টি হয়েছে, এই ক্ষতিতে যে শূণ্যতা সৃষ্টি হয়ে্ছে, এই শূণ্যতা পুরণ হওয়ার নয়। আমরা বিএনপির পক্ষ থেকে, দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে , দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তার বিদাহী আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, তার আত্মার মাগফেরাত কামনা করছি। আল্লাহ তালার কাছে দোয়া করি তিনি যে তাকে বেহেস্তে নসিব করেন।

তিনি বলেন, এধরনের আইনজীবীর এখন খুবই অভাব। তার অভাব আমরা অনুভব করছি। তিনি সব সময় নিপীড়িতদের পাশে দাঁড়িয়েছেন, তাদেরকে আইনি সহায়তা দিয়ে গেছে।

মির্জা ফখরুল বলেন, ব্যারিস্টার রফিক-উল হক সারা জীবনের যে আয় তার একটা বিরাট অংশ মানুষের সেবার জন্য ব্যয় করেছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.