Friday, September 11

ব্রাহ্মণবাড়িয়ায় মাইক্রোবাস খাদে, নিহত ৫

0

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মাইক্রোবাস খাদে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
মঙ্গলবার দুপুর পৌনে তিনটার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাইক্রোবাসটি ঢাকা থেকে সিলেট যাচ্ছিল। পথে ইসলামপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে পাঁচজন নিহত হন। আহত হন আরও চারজন।
বিষয়টি নিশ্চিত করে খাটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন সরকার বলেন, মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার পাশের গাছে ধাক্কা লাগে। পরে সেটি খাদে পড়ে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন।
নিহতরা হলেন- ঢাকার খিলগাঁও থানার দক্ষিণ গোড়ান এলাকার নুরজ্জামানের ছেলে হাসান জামান (৩২), একই এলাকার অপু মিয়া (২৫), তার স্ত্রী মিসেস অপু (২২), রিজন সালেইন (২৮) ও পরশ (২৫)।
মাধবপুর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার নাদিরুজ্জামান জানান, হাসপাতালে আসার আগেই চারজনের মৃত্যু হয়। আর হাসাপাতলে মারা যায় একজন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.