আজ বৃহস্পতিবার (২৯ জুলাই) হতে সুরক্ষা অ্যাপে ঢুকে টিকা নিবন্ধন করতে পারছেন ২৫ বছর ও তদূর্ধ্বরা।টিকা নিবন্ধনের বয়স কমিয়ে আনা হয়েছে। এখন থেকে বয়স পঁচিশ হলেই টিকার জন্য নিবন্ধন করা যাবে।
এর আগে গত ১৯ জুলাই টিকা নেওয়ার বয়স ত্রিশোর্ধ্ব নির্ধারণের কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।দেশে টিকা নিবন্ধন শুরুর প্রাথমিক পর্যায়ে টিকা নেওয়াদের বয়স ৫৫ বছর বেঁধে দেওয়া হয়। পরে নিবন্ধন কম হওয়ায় কমিয়ে ৪০ বছর করা হয়।
সবশেষ বিভিন্ন মাধ্যমে টিকার সংস্থান মেলায় চতুর্থ দফায় টিকা নেওয়া বয়স ৩০ বছরে করার ঘোষণা দেয় সরকার।