Tuesday, November 10

ভবানীপুর ডিগ্রী কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

0

আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর(দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর পার্বতীপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভবানীপুর ডিগ্রী কলেজে নবীন বরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৪নভেম্বর শনিবার সকাল ১০টায় ভবানীপুর ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত নবীন বরণ অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মোঃ মবিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের মন্ত্রী এ্যাড. মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার (এমপি)।

এ সময় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার মাহমুদুর রহমান, উপাধ্যক্ষ প্রতাপ রায় সরকার, পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ হবিবুল হক প্রধান, কলেজের অন্যান্য শিক্ষক শিক্ষিকাসহ সকল শিক্ষার্থীগণ। পরে বিভিন্ন বিশ্ব বিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়ায় এ কলেজের ৪ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.