Monday, September 7

ভারতে পাচার হওয়া আরো ৫ বাংলাদেশিকে হস্তান্তর

0

মোঃ আয়ুব হোসেন পক্ষী, বেনাপোল(যশোর) প্রতিনিধি: ভারতে ভালো কাজের প্রলোভনে পাচার হওয়া আরো পাঁচ বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় পু্লশি। রাইটস যশোর নামে একটি এনজিও সদস্য এই পাঁচার হওয়া বাংলাদেশিদের গ্রহন করেছে পরিবারের কাছে পৌছে দিতে।

শুক্রবার (৫ এপ্রিল) রাত ৮ টায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে স্বদেশ প্রত্যাবাসন প্রক্রিয়ায় বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়।

ফেরত আসা বাংলাদেশিরা হলেন, খুলনার মিজানুর রহমানের মেয়ে মিতানূর বেগম,হবিগঞ্জের আবু শহিদের মেয়ে আলিমা বিবি, আজগার আলীর মেয়ে হোসনে আক্তার,সিকন মিয়ার ছেলে ছাব্বির মিয়া ও মমিন খানের ছেলে আযম খান।

জানা গেছে, সংসারে অভাব-অনটনের কারণে তিন বছর আগে এসব বাংলাদেশি নারী,পুরুষেরা ভাল কাজের আশায় দালালের খপ্পরে পড়ে সীমান্ত পথে ভারতে যায়। এ সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে জেলে পাঠায়।

পরে এনজিও সংস্থ্যা তাদের ছাড়িয়ে নিজেদের হেফাজতে রাখে। পরবর্তীতে দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে স্বদেশ প্রত্যাবাসন আইনে তাদের দেশে ফেরার ব্যবস্থা করা হয়।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, কাগজ পত্রের আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে পোর্টথানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.