Monday, October 26

ভারতের একমাত্র পরমাণু সাবমেরিন ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত

0

ভারতের একমাত্র কর্মক্ষম পরমাণু হামলায় সমর্থ ডুবোজাহাজ (সাবমেরিন) আইএনএস চক্র ক্ষতিগ্রস্ত হয়েছে। কীভাবে ক্ষতি মেরামত করা যায় তার তদন্ত চলছে বলে নৌবাহিনী প্রধান সুনীল লানবা জানিয়েছেন।
রাশিয়ার কাছ থেকে ১০ বছরের জন্য এই ডুবোজাহাজ লিজ নিয়েছে ভারত। ক্ষতির পরিমাণ সরেজমিনে খতিয়ে দেখছে ভারত ও রাশিয়ার বিশেষজ্ঞ দল। লানবা জানিয়েছেন, ডুবোজাহাজের দুটো প্যানেল নির্দিষ্ট জায়গা থেকে সরে গেছে। কীভাবে এই ক্ষতি হলো তা নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়নি। তবে এখন বেশ কিছুদিন এই ডুবোজাহাজ কাজ করতে পারবে না।
২০১২ সালে রাশিয়ার থেকে প্রায় ৭০ কোটি ডলারে আইএনএস চক্র লিজ নেয়া হয়েছে। আরো একটি ডুবোজাহাজ লিজ নেওয়ার কথাবার্তা চলছে। আকুলা শ্রেণীরএই ডুবোজাহাজ এখন বিশাখাপত্তনমে রয়েছে। অন্যতম দ্রুত এই ডুবোজাহাজ যতক্ষণ খুশি পানির নিচে থাকতে পারে। অন্যান্য ডুবোজাহাজের মতো মাঝে মাঝে চার্জ নিতে পানিতে ভাসতে হয় না। তাছাড়া সাধারণ ডুবোজাহাজের গতির থেকে প্রায় দ্বিগুণ— ৩০ নট গতিতে এগোতে পারে চক্র।

চীনের মোকাবিলায় ৬ পরমাণু ডুবোজাহাজ ভারতের
নৌশক্তিতে চীনের মোকাবিলায় আরো শক্তিশালী হতে চলেছে ভারত। পরমাণু হামলায় সক্ষম ছ’‌টি ডুবোজাহাজ যাতে আরো দ্রুত সম্পূর্ণ করা যায় তার তোরজোর শুরু হয়েছে। ভারত–প্রশান্ত মহাসাগরে চীন ক্রমশ শক্তি বাড়াচ্ছে। এই অবস্থায় পরমাণু ডুবোজাহাজ বানিয়ে চীনের মোকাবিলা করতে চাইছে দিল্লি।
ভারতীয় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল সুনীল লাম্বা বলেন, ‘‌এই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।’‌ ভারত–প্রশান্ত মহাসাগরীয় অক্ষের নিরাপত্তায় ভারত, অস্ট্রেলিয়া, জাপান এবং আমেরিকাকে নিয়ে চার দেশের যৌথ বলয় তৈরি হবে তাতে নৌবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে তিনি জানিয়েছেন।
গত মাসেই চার দেশের শীর্ষ কর্মকর্তারা এই চতুর্পক্ষীয় নিরাপত্তা অক্ষের কাজ শুরু করে দিয়েছেন। পাকিস্তানের গদর বন্দরে ক্রমাগত চীনা উপস্থিতি ভারতের নিরাপত্তার দিক থেকে গুরুত্বপূর্ণ বলে তিনি জানিয়েছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.