Wednesday, September 2

ভারতের চন্দ্রাভিযান নিয়ে কটাক্ষ করে বিপাকে পাক মন্ত্রী!

0

ভারতের চন্দ্র অভিযান ব্যর্থ হওয়ায় কটাক্ষ করেছেন পাকিস্তানের বিজ্ঞানমন্ত্রী ও প্রযুক্তি বিষয়কমন্ত্রী ফাওয়াদ চৌধুরী। তবে এতে উল্টো এক প্রকার বিপাকে পড়েছেন পাক এ মন্ত্রী! সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মন্ত্রীকে নিয়ে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আতাউর রহমান নামে একজন বলেছেন, ভারতের সমালোচনা করা ভুল। চাঁদের এত কাছে যাওয়া ভারতের জন্য এটাই অনেক বড় সাফল্য। পাকিস্তান সেদিক দিয়ে এখনো অনেক দশক পিছনে পড়ে আছে। ভারতের ব্যর্থতায় আনন্দ না করে পাকিস্তানের উচিত মহাকাশ বিজ্ঞানে মনোযোগ দেয়া।

কেউ লিখেছেন, এই মন্ত্রী বোকা বাচ্চাদের মত মন্তব্য করেছেন। আবার কেউ লিখেছেন, এমন মন্তব্য করে পাকিস্তানকে আর কত লজ্জায় ফেলবেন।

নিলুফা জাহান নামে আরেকজন লিখেছেন, ফাওয়াদ চৌধুরী মহাকাশ সম্পর্কে আদৌ কি কিছু জানেন।
এছাড়া পাকিস্তানের আরও অনেকে সামাজিক মাধ্যম ব্যবহারকারী ফাওয়াদ চৌধুরীর কড়া সমালোচনা করেছেন।

গতকাল ফাওয়াদ চৌধুরী ভারতের চন্দ্রযান-২ কে খেলনার সঙ্গে তুলনা করে টুইটারে লিখেন, ‘ভাই চাঁদের বদলে খেলনাটা সোজা মুম্বাইয়ে নেমে পড়েছে।’

টুইটারে অপর আরেকটি পোস্টে ভারতকে উদ্দেশ্য করে তিনি লিখেন, ‘আও… যে কাজটা করতে পারো না, সেটা করারই দরকার নেই। প্রিয় এন্ডিয়া।’ ভারত ইন্ডিয়ার বানান যেভাবে লিখে তার বদলে তিনি ইংরেজিতে ‘এন্ডিয়া’ লিখেছেন।
তিনি আরো লিখেন, ‘ভারতীয়রা অদ্ভুত প্রতিক্রিয়া দিচ্ছেন। তাদের দেখে মনে হচ্ছে, তাদের চাঁদের অভিযান আমার জন্য ব্যর্থ হয়েছে। ভাই, আমি কি তাদের ৯০০ কোটি রুপি নষ্ট করতে বলেছিলাম? এবার ধৈর্য ধরো, আর মাথা ঠাণ্ডা করে ঘুমিয়ে পড়।’

এদিকে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) দাবি করেছে তাদের চন্দ্রযান-২ অভিযান ৯৫ শতাংশই সফল হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.