Wednesday, August 12

ভিসা আবেদন আজ থেকে নেওয়া শুরু করছে দক্ষিণ কোরিয়া

0

আজ সোমবার (৮ ফেব্রুয়ারি) ঢাকায় ভিসা আবেদন নেওয়া শুরু করছে দক্ষিণ কোরিয়া।

নভেল করোনাভাইরাস (কভিড-১৯) পরিস্থিতির উন্নতি হওয়ায় ভিসা আবেদন নেয়া শুরু করেছে দক্ষিন কোরিয়া। গবেষক ও শিক্ষার্থীদের মতো দীর্ঘমেয়াদি (৯০ দিনের বেশি) ভিসাপ্রত্যাশীরা এ সুযোগ পাবেন। বাংলাদেশে প্রায় আট মাস ভিসা আবেদন নেওয়া বন্ধ থাকার পর গতকাল রবিবার (৭ ফেব্রুয়ারি) ঢাকায় দক্ষিণ কোরিয়া দূতাবাস এ তথ্য জানায়।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন কালের কণ্ঠকে জানান, দক্ষিণ কোরিয়া আজ থেকে বাংলাদেশি শিক্ষার্থীসহ অন্যান্য ক্যাটাগরিতে ভিসা আবেদন নেওয়া আবারও শুরু করবে।

দক্ষিণ কোরিয়া দূতাবাস জানায়, ‘কভিড-১৯ নেগেটিভ’ সনদ নিয়ে বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়ায় যাওয়া ব্যক্তিদের কয়েকজনের কভিড-১৯ শনাক্ত হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে গত বছরের ২৩ জুন দক্ষিণ কোরিয়া সরকার বাংলাদেশের নাগরিকদের জন্য নতুন ভিসা দেওয়া স্থগিত করে। তবে যাদের কোরিয়ার ভিসা ছিল তারা কোনো বাধা ছাড়াই দক্ষিণ কোরিয়ায় ঢুকতে পেরেছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.