Monday, September 7

ভুরুঙ্গামারীতে চালককে হত্যা করে অটোরিক্সা ছিনতাই

0

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার আন্ধারীরঝাড় ইউনিয়নের বীর-ধাউড়ারকুটি এলাকায় সোমবার রাতে আব্দুল মজিদ ওরফে মজু (৪৮) নামের এক ব্যক্তির গলা কেটে হত্যা করে তার নতুন অটোরিক্সা ছিনতাই করেছে দুবৃত্তরা।

নিহত আব্দুল মজিদ ওরফে মজু ওই ইউনিয়নের খামার এলাকার মৃতঃ ময়েজ উদ্দিনের ছেলে।

জানা যায়,ওই এলাকার বড়ইতলা ব্রীজের নীচে তার গলাকাটা লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

এব্যাপারে মঙ্গলবার(৮ জানুয়ারি) ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ(ওসি) ইমতিয়াজ কবীর জানান,লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.