Friday, November 6

মহিউদ্দিনের মৃত্যুতে শিল্পমন্ত্রীর শোক প্রকাশ

0

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর (৭৪) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। শুক্রবার এক বাণীতে শিল্পমন্ত্রী এ শোক প্রকাশ করেন।

তিনি বলেন, মহিউদ্দিন চৌধুরী ছিলেন চট্টগ্রাম মাটি ও মানুষের ঘনিষ্ট স্বজন। চট্টগ্রাম মহানগর উন্নয়নের রূপকার হিসেবে তিনি যে অসামান্য অবদান রেখেছেন তা জনগণ চিরকার শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তৃণমূল পর্যায়ের এ সংগঠকের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের যে ক্ষতি হলো তা সহজে পূরণ হবার নয়।

শিল্পমন্ত্রী মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হিসেবে এবিএম মহিউদ্দিন চৌধুরীর ঐতিহাসিক ভূমিকার কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী শুক্রবার ভোরে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। দীর্ঘদিন ধরে তিনি কিডনিজনিত রোগে ভুগছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.