Saturday, September 26

মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী প্রতিবাদ সমাবেশ

0

মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখছেন, মাননীয় উপ-পুলিশ কমিশনার, ১৪ নং লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামীলীগ নেতৃবৃন্দ।

চট্টগ্রাম ১৪ নং লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগ, স্থানীয় কাউন্সিলর ও খুলশী থানা পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে লালখান বাজার বাগঘোনা পোড়া কলোনীতে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ছিদ্দিক আহম্মেদ এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুম এর সঞ্চালনায় মাদক বিরোধী সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (বায়েজিদ জোন) সোহেল রানা, ওয়ার্ড কাউন্সিলর এ.এফ. কবির আহমেদ মানিক, খুলশী থানা অফিসার্স ইনচার্জ নাছের উদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক আবছার উদ্দীন সেলিম, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা কায়েস, শাহাজাহান, আমিন বিন আবদুল্লাহ, আবদুল্লাহ আহসান পিকু, মাহবুবুর রহমান, আনিসুর রহমান, যুবলীগ নেতা শেখ জাফর আহম্মেদ রাহাত, মাঈনউদ্দীন হানিফ, শ্রমিকলীগ নেতা আনোয়ার, যুবলীগ নেতা সাজ্জাদ হোসেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য সনেট চক্রবর্ত্তী, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুজ্জামান জেবিন, ছাত্রলীগ নেতা শাহেদ আহমেদ সাজু, যুবলীগ নেতা রহমত উল্লাহ, উজ্জ্বল চৌধুরী, মাইনুল সাকিব, দ্বীন ইসলাম, ফয়সাল আহমেদ ফয়সাল, ফাহিম উদ্দিন প্রমুখ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.