Thursday, September 24

মাদানীর খলীফা শাহ মাওলানা নোমান সাহেবের ইন্তেকালে আল্লামা শাহ আহমদ শফীর শোক

0

সরওয়ার কামাল: শায়খুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মাদানী রহ. এর অন্যতম খলীফা মাওলানা শাহ মুহাম্মদ নোমান সাহেবের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী।

মাওলানা শাহ মুহাম্মদ নোমান হুসাইন আহমদ মাদানীর অন্যতম খলীফা এবং শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীর পীর ভাই। একদম সাদামাটা জীবন-যাপনে তিনি অভ্যস্ত ছিলেন। লৌকিকতাকে মোটেও পছন্দ করতেন না।
আজ ১১ সেপ্টেম্বর, রোজ মঙ্গলবার সকাল ৭.৪৫ মিনিটে পটিয়ার আলমদার পাড়ার নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। ইন্তেকালের সময় মরহুমের বয়স ৯০ বছর হয়েছে বলে জানা যায়।

আজ বাদে মাগরীব পটিয়ায় তাঁর নামাযে জানাযা অনুষ্ঠিত হবে।
শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী মরহুমের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.