মালয়েশিয়ায় বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক গ্রেপ্তারের নেপথ্যে

0

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘বাংলাদেশি নাইট’-এ অংশ নিতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক অনন্য মামুন ও তার সহকারী। তাদেরকে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তবে এখনো কোনো মামলা দায়ের করা হয়নি।
গত রবিবার রাতে পুলিশ ওই দুইজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার অপর ব্যক্তির নাম মোহাম্মদ মিরাজ। মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

হাই কমিশনার শহীদুল ইসলাম বলেন, ‘পুলিশ সুনির্দিষ্ট অভিযোগে অনন্য মামুন নামের ওই চলচ্চিত্র পরিচালককে গ্রেপ্তার করেছে। ‘ তারা শুনেছেন, ওই অনুষ্ঠানের জন্য যাওয়া ৫৭ জনকে অবৈধভাবে মালয়েশিয়ায় নিয়ে গেছেন- এমন সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে তাকে। দেশটির পুলিশ সেই ৫৭ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

হাই কমিশনার বলেছেন, বিষয়টি নিয়ে ইতিমধ্যে মালয়েশিয়ার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছেন তাঁরা। তবে, গত তিন দিন সেখানে সরকারি ছুটির পর আজ কাজকর্ম শুরু হয়েছে।

এ কারণে আজ পরের দিকে এ বিষয়ে আরো জানা যাবে বলে তিনি জানিয়েছেন। তিনি আরো জানান, মালয়েশিয়ায় বাংলাদেশ নাইটের মতো সাংস্কৃতিক অনুষ্ঠান খুব কমই অনুষ্ঠিত হয়ে থাকে।
ফলে এ ধরনের অনুষ্ঠানে গিয়ে কেউ হুট করে গ্রেপ্তার হলে সেটা অস্বস্তির কারণ হয়। সূত্র: বিবিসি বাংলা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.