মিনিবাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষ,নিহত ৩

0

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী মিনিবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে যাত্রীবাহী বাসটি সড়ক থেকে ধানচাষের জমিতে ছিটকে পড়ে। এতে দুই গাড়িই দুমড়ে-মুচড়ে যায়।ভয়াবহ এই দুর্ঘটনায় উভয় গাড়ির চালক ও এক নারী যাত্রীসহ ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উত্তর হারবাংয়ে আরএফএল কারখানা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ জানায়, আহত হয়েছেন বাসের আরো কয়েকজন যাত্রী। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের ওসি (ইন্সপেক্টর) মাহবুবুল হক ভূইয়া জানান, আজ সকাল ১০টার দিকে মহাসড়কের উত্তর হারবাংয়ে আরএফএল কারখানা সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
ওসি আরো জানান, স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহায়তায় হাইওয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক দুই চালক ও এক নারী যাত্রীকে মৃত ঘোষণা করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.