মিরপুরে ‘জঙ্গি আস্তানা’ থেকে দগ্ধ ৩ লাশ

0

রাজধানীর মিরপুরের দারুস সালামের জঙ্গি আস্তানা থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে মরদেহগুলো পুড়ে যাওয়ায় সেগুলো নারী না পুরুষের তা চিহ্নিত করা সম্ভব হয়নি।

আজ বুধবার দুপুর পৌনে ১টার দিকে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান।

তিনি বলেন, মঙ্গলবার রাতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের পর বুধবার সকাল থেকে আমরা ফের অভিযান শুরু করি। আমরা ছয়তলা ভবনটির নিচ থেকে তল্লাশি চালিয়ে পঞ্চম তলায় পৌঁছেছি। জঙ্গি আবদুল্লাহ যে বাসায় ছিল তার একটি কক্ষ আমরা খুলেছি। সেখানে তিনটি পোড়া লাশ দেখা গেছে। লাশ দেখে নারী না পুরুষ তা বোঝা যাচ্ছে না। তবে ওই ফ্লোরের অন্য কক্ষগুলোতে এখনো অভিযান চালানো সম্ভব হয়নি বলেও জানান তিনি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.