Thursday, August 20

মীরসরাই থানার পুলিশি নিরাপত্তায় ত্রাণ সামগ্রী বিতরণ

0

এম অলি উল্যাহ্ নিজামী,মীরসরাই : মীরসরাই থানার প্রত্যান্ত অঞ্চলে খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছেন মীরসরাই থানার পুলিশ। এতে করে তারা প্রতিনিয়ত মাইকিং করে এবং পুলিশের বিশেষ টিম অভিযান অব্যাহত রেখেছে। সদ্দেও কিছুদিন পূর্বে মীরসরাই থানার নতুন অফিসার ইনচার্জ জনাব মোঃ মজিবুর রহমান পিপিএম এর নেতৃত্বে মীরসরাই থানার পুলিশগন দিনরাত অক্লান্ত পরিশ্রম করে খাদ্য সামগ্রী এবং সেবা দিয়ে যাচ্ছেন।

ইদানিং যেসব খাদ্য সামগ্রী বিতরণ করেছেন তা মানুষের চোখে পড়ার মত। মানুষ দুরত্বতা বজায় রেখে ত্রাণ সামগ্রী গ্রহণ করতেছেন। মীরসরাই থানা অফিসার ইনচার্জ জনাব মোঃ মজিবুর রহমান পিপিএম এর কর্ম দক্ষতার মাঝে ইতিমধ্যে মীরসরাই থানার জনগনের নয়ন-মণি হয়ে উঠেছেন। তার আচার-ব্যবহার এবং বন্টনের গরীব দুঃখি জনগনের মুখে মুখে।

এই বিষয়ে মীরসরাই থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মজিবুর রহমান পিপিএম এর কাছে জানতে চাইলে তিনি ন্যাশনাল নিউজ কে বলেন আমরা বাংলাদেশ সরকারের আহ্বানে সাড়া দিয়ে এবং বাংলাদেশ পুলিশের হাই কমান্ডের নির্দেশে সুষ্টভাবে ত্রাণ সামগ্রী বিতরণ এবং অভিযান অব্যাহত রেখেছি। আমাদের কথা হল একটা মানুষ ও যেন না খেয়ে থাকে।

প্রত্যেকটা গরীব-দুঃখি, দিন-মজুরকে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছি এবং বিশেষ করে খবরা-খবর রাখছি এবং মানুষকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করে দিচ্ছি তারা যেন, সামাজিক দুরত্বতা বজায় রেখে বাজারে যেন অহেতুক ঘোরা-ফেরা না করে ও সেই সাথে মুদির দোকান এবং কাঁচা-বাজার বিকাল ৫.০০ ঘটিকার মধ্যে বন্ধের নির্দেশ দিচ্ছি। আমরা তারপরও খবর নিচ্ছি কেউ না খেয়ে আছে কিনা। আমরা আমাদের ডিউটির সময়ের কথা চিন্তা না করে দিনরাত পরিশ্রম করে জনগনকে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছি এবং বাংলাদেশ সরকারের দেওয়া ত্রাণ সামগ্রী ইউপি চেয়ারম্যান এবং মেম্বার গন ঠিকভাবে বন্টন করছে কিনা সে বিষয়েও বিশেষ নজরদার রাখছি। আমি মীরসরাই থানাতে জয়েন করার পর থেকে মানুষের যান-মালের নিরাপত্তা বজায় রাখার জন্য আমার মীরসরাই থানার অফিসারদেরকে বলে দিয়েছি। কোন গরীব-দুঃখি যেন না খেয়ে থাকে তারা যেন প্রতিনিয়ত খোঁজ-খবর রাখেন এবং বাজার মনিটরিং করেন। দ্রব্য মূল্য যেন এই করোনা ভাইরাসের দোহাই দিয়ে কোন অসাধু ব্যাবসায়ী বেশি মূল্য পাওয়ার আশায় মালামাল স্টক না করার জন্য বিশেষ নজরদার রাখছি। ইন্শ আল্লাহ্ এই করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য উপর আল্লাহ্র কাছে প্রার্থনা করছি। সেই সাথে আপনারা যারা মিডিয়ার সাংবাদিক আছেন কোথাও যদি কোন অনিয়ম দেখেন সাথে সাথে থানায় জানার জন্য অনুরোধ করছি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.