Wednesday, August 19

মীরসরাইতে সেনাবাহিনী এবং পুলিশের অভিযান অব্যাহত

0

অলি উল্যাহ্ নিজামী, মীরসরাই : মীরসরাইতে সেনাবাহিনী এবং পুলিশের অভিযান অব্যাহত রেখেছে আজ ০৭/০৪/২০২০ইং তারিখ। সকালে মীরসরাই উপজেলার প্রত্যান্ত অঞ্চলে সেনাবহিনী এবং পুলিশ এর বিশেষ সতর্কবার্তায় সতর্ক করেন জনগনকে। তারা যেন, মুদি দোকান এবং কাঁচা বাজার, ঔষধের দোকানসহ বিকাল ৫.০০ ঘটিকার মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী এবং মীরসরাই থানার পুলিশ।

এই বিষয়ে সেনাবাহিনীর অফিসার মেজর মেজবাহ্ উদ্দিন কে জিজ্ঞেস করলে তিনি ন্যাশনাল নিউজকে বলেন আমরা বাংলাদেশ সরকারের আহ্বানে সাড়া দিয়ে মীরসরাই থানা এবং তথা বাংলাদেশের আনাচে-কানাচে সেনাবাহিনীর সেবা এবং সতর্কীকরণ অব্যাহত থাকবে। সেই সাথে আজ মীরসরাই এর আনাচে-কানাচে আমরা মাইকিং এর মাধ্যমে জনগনকে সতর্ক করতেছি তারা যেন ঘর থেকে বাহির না হয় এবং সামাজিক দুরত্বতা বজায় রেখে চলা-ফেলা করা। সেই সাথে মসজিদে মসজিদে বলে দিয়েছি প্রতি ওয়াক্তে নামাযের জামাতের মুসল্লি ৫ (পাঁচ) জনের বেশি যেন না হয়। আর জনগন যেন অহেতুক বাহিরে ঘুরা-ফেরা না করে।

বাংলাদেশ সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার জনাব এনামুল হক ন্যাশনাল নিউজকে বলেন বলেন আমরা প্রত্যেকদিন মীরসরাই থানার গ্রামে-গ্রামে, বাজারে-বাজারে, মাইকিং এর মাধ্যমে সতর্ক করে দিচ্ছি সামাজিক দুরত্ব বজায় রেখে চলা-ফেরা করার জন্য, মুদি দোকান এবং কাঁচা বাজারের দোকান বিকাল ৫.০০ ঘটিকার মধ্যে বন্ধের জন্য এবং আমরা হাই কমান্ডের নির্দেশে প্রতিদিন আসবো এবং ঘুরে-ঘুরে জনগনকে বিশেষভাবে সতর্ক করে যাব। আজকের এই বিশেষ অভিযানে মীরসরাই থানার এস.আই আনোয়ার হোসেন মোল্লা ও এ.এস. আই মোস্তফা এবং তাদের সাথে ২ (দুই) জন নারী কন্সট্যাবল ও ২ (দুই) জন পুলিশ সদস্য মোট ৬ (ছয়) জনের একটা টিম বিশেষ অভিযানে অংশগ্রহণ করেন।

 এস.আই আনোয়ার হোসেন মোল্লা ন্যাশনাল নিউজ কে জানান আমরা প্রতিদিন মাইকিং করে এবং বাজারে-বাজারে গিয়ে বিশেষ সতর্কবার্তা দিয়ে আসছি এবং করোনা ভাইরাস সম্পর্কে জনগনকে সচেতন থাকার অনুরোধ জানাচ্ছি। ইন্শ আল্লাহ্ আমরা সবাই সজাগ দৃষ্টিতে থাকলে আল্লাহর রহমতে করোন ভাইরাস পরিস্থিতি মোকাবেলা করতে পারব। 

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.